চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই শুরু হবে এফডিসির ‘নতুন মুখের সন্ধান’ প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
নতুন মুখের সন্ধান

২৮ বছর পর এফডিসিতে শুরু হতে যাচ্ছে এফডিসির ‘নতুন মুখের সন্ধান’ প্রতিযোগিতা। গেল বছরের ডিসেম্বরে জানানো হয়েছিল, শিল্পী অন্বেষণের এই প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই সংগঠনের সঙ্গে সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়।

এই বছরের জানুয়ারি মাস থেকেই তারকা বানানোর এই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে জানুয়ারিতে শুরু হয়নি। তবে, চলতি মাসেই (ফেব্রুয়ারি) শুরু হবে নতুন মুখ প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার আহ্বায়ক, চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর।

এই নির্মাতা বলেন, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির বনভোজনের কারণে সবার মনোযোগ অন্যদিকে ছিল। বনভোজন শেষ হয়েছে। এখন আবার নতুন মুখ প্রতিযোগিতা নিয়ে কাজ শুরু করছি। এই কার্যক্রমের সঙ্গে প্রধান স্পন্সর থাকবে ফেয়ার অ্যান্ড লাভলি। প্রতিষ্ঠানটির সাথেও আলাপ হয়েছে। বাকি কাজ অনেকটাই গোছানো। এই মাসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

চিত্রপরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, সর্বশেষ ১৯৯০ সালে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর ২৮ বছর আবারো এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, পরিচালক সমিতিকে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ ও তথ্য মন্ত্রণালয়। এছাড়া পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এশিয়াটিক ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতা করবে। চলতি সপ্তাহে পরিচালক সমিতির মিটিং শেষে হলে আরও বিস্তারিত প্রসেস জানানো হবে।

আশির শুরুতে এফডিসির উদ্যোগে নতুন মুখের সন্ধানে প্রথম প্রতিযোগিতা শুরু হয়। টানা ছয় বছর চলে ১৯৯০ সাল পর্যন্ত। এরপর থেকে এই প্রতিযোগিতা বন্ধ রয়েছে। মাঝখানে পরিচালক সমিতি বেশ কয়েকবার নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা শুরুর করার ঘোষণা দিয়েও পরে আর শুরু হয়নি।

দীর্ঘ ২৮ বছর পর চলচ্চিত্রের শিল্পী সংকট কাটাতে নতুন মুখে সন্ধান প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই নতুন মুখ সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না, দিতি, মিশা সওগাদর, অমিত হাসান, আমিন খান, সোহেল চৌধুরীর মত তারকারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিচলচ্চিত্রঢালিউডনতুন মুখের সন্ধানপ্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT