বিনোদন

ইমপ্রেসের ছবি ‘ভালোবাসা এমনই হয়’তে যুগলবন্দী মীম ও ইরফান

ইমপ্রেসের ছবি ‘ভালোবাসা এমনই হয়’তে যুগলবন্দী মীম ও ইরফান

প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। আর তার পরিচালিত এ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হয়েছে ইরফান সাজ্জাদ। এতে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম।

সোমবার সিনেমাটির খুঁটিনাটি দিক নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানেই ছবির নানান দিক তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ছবিটির পরিচালক তানিয়া আহমেদ।

ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসা এমনি হয়’ সিনেমাটি নিয়ে এবার দর্শকদের মাতাবেন নতুন নায়ক ইরফান সাজ্জাদ।

এই ছবিতে তার সঙ্গে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম এবং লাক্স তারকা অনন্যা সুন্দরী। এছাড়াও রয়েছেন মিশু সাব্বির ও তারিক আনামের মতো তারকারা।

তানিয়া আহমেদের পরিচালনায় এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন রিয়েলিটি শো, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্যা আল্টিমেট ম্যান বিজয়ী ইরফান সাজ্জাদ।

আলোচনায় উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ও মিডিয়া ব্যক্তিত্বরা। ইমপ্রেস টেলিফিল্মের রোমান্টিক ও অ্যাকশনধর্মী এই পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রটি গার্ডেন অফ লন্ডন হিসেবে পরিচিত কেন্ট শহরে চিত্রায়িত হয়েছে।

খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…